ভৈরবে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিকসম্পাদকশেফাত উল্লাহ নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরন 

পূর্ণিমা হোসাইন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  


নিজস্ব অর্থ দিয়ে ২০০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লজ্জাতেরনেসা ওয়াকফ এস্টেটের মোতায়াল্লি, জমির উদ্দিন মুন্সী বাড়ি জামে মসজিদের সভাপতি ও হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শেফাত উল্লাহ।
 নিজস্ব অর্থায়নে ভৈরবে ২০০০ দুস্ত ও অসহায় মানুষদের মধ্যে সহযোগিতা মূলক ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে৷ এরই অংশ হিসেবে আজ প্রথম পর্যায়ের ত্রাণ কার্যক্রম সম্পন্ন হয়েছে৷
ধাপে ধাপে  পর্যায়ক্রমিক ভাবে বেশ কয়েকবার ত্রাণ বিতরন করা হবে বলে জানা যায়।
ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  মোঃ শেফাত উল্লাহ বলেন, "করোনার এই সংকটে আমার আশে পাশের দুস্ত মানুষ, আমার নিজ বাড়ি ও এলাকার বিভিন্ন বাড়ির মানুষ, হোটেল শ্রমিক, বাজারের বিভিন্ন লেবারসহ যারা বেকার অবস্থায় আছে তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস, এবং আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ "
উনি আরো বলেন, " জননেত্রী শেখ হাসিনা ও আমাদের এমপি নাজমুল হাসান পাপন ভাইয়ের পক্ষ থেকেও ত্রাণ কার্যক্রম চলছে এবং সকল বিত্তবানদের আহ্বান জানান তারা যেন এই বৈশ্বিক মহামারিতে মানুষের পাশে দাড়াই৷ "

Comments