অসচ্ছল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে করিমগঞ্জ-তাড়াইল উপজেলা ছাত্র সংসদ(ঈশাখাঁ)


নাবীন মাছুম ,ঢাবি প্রতিনিধি ।।
   

অজ্ঞাত শত্রু করোনা ভাইরাস এর কাছে হার মেনেছে বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলো৷ চিরচেনা পৃথিবীর এই অচেনা রুপ অবাক চোখে তাকিয়ে দেখছে অসহায় বিশ্ববাসী।
পৃথিবীর প্রায় ২০০টি রাষ্ট্রের মতো বাংলাদেশ ও স্তব্ধ মহামারী করোনায়।ছোঁয়াচে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় প্রতিরোধ আর সতর্কতাই এখন একমাত্র অবলম্বন। 
এরই মধ্যে,দেশের প্রায় ৬০ টি জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

করোনাঝুকির হাই রুট হিসেবে রয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা। অন্যান্য উপজেলার চেয়ে  আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষে রয়েছে এ দুটি উপজেলা।সমগ্র দেশে লকডাউন অব্যাহত থাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া টিউশনি করা অনেক ছাত্র নির্বিকার জীবনযাপন করছেন।

 এমতাবস্থায় করিমগঞ্জ- তাড়াইল উপজেলা ছাত্র সংসদ
[ ঈশা খাঁ ],ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিম্ন মধ্যবিত্ত শিক্ষার্থীদের পরিবারের নিকট রমজানের উপহার পৌছিয়ে দেয়া হয়েছে।এতে সহযোগিতা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ এর ছাত্রবৃত্তি সম্পাদক আতাউল গনি কৌশিক ও যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ কিবরিয়া জামান।

এ বিষয়ে সংগঠন এর সভাপতি খাইরুল আলম বলেন,"এর আগেও আমরা প্রথম ধাপে বেশ কয়েকজন শিক্ষার্থীদের বাসায় নেতা আতাউল গনি কৌশিক ভাইয়ের নেতৃত্বে উপহারসামগ্রী পাঠিয়েছি।করোনার মত এমন দুর্যোগের সৃষ্টি না হলে হয়ত বোঝা যেতো না মানুষের সহযোগীতায় তিনি কতোটা আন্তরিক!
যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি এছাড়া পর্দার আড়ালে থেকে সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ কিবরিয়া জামান এর প্রতি।

এদিকে সংগঠন এর সাধারণ সম্পাদক ঢাবি ছাত্র সাফায়েতুল্লাহ আরো বলেন,"দেশের ক্রান্তিলগ্নে আমরা আমাদের সহযোদ্ধাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
সহযোগিতার এ ধারা অব্যাহত থাকবে।যাদের প্রয়োজন হয় তারা ন্যুনতম লজ্জাবোধ না রেখে নির্দ্বিধায় তাদেরকে জানানোর আহ্বান জানান তিনি"।

Comments