করিমগঞ্জের গুজাদিয়াতে করোনা সচেতনতায় কাজ করছে পালইকান্দা আল-ইকরাম যুব সংঘ

নাবীন মাছুম, কিশোরগঞ্জ।।


অদৃশ্য শত্রু করোনা ভাইরাস ত্রাসের রাজত্ব করছে পুরো বিশ্বজুড়ে। চিরচেনা পৃথিবীর এই অচেনা রুপ অবাক চোখে তাকিয়ে দেখছে অসহায় বিশ্ববাসী।
পৃথিবীর প্রায় ১৯৩ টি দেশের মতো বাংলাদেশ ও স্তব্ধ মহামারী  করোনায়।ছোঁয়াচে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় প্রতিরোধ আর সতর্কতাই একমাত্র অবলম্বন।

এমতাবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে গ্রামগঞ্জের নিরক্ষর ও অসচেতন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি অতীব জরুরি। সরকারি স্বাস্থ্যবিধি সম্পর্কে গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাড়িতে বাড়িতে জীবাণুনাশক ছিটানো ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাউন্সেলিং সেবা চালিয়ে যাচ্ছে করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নাধীন পালইকান্দা আল ইকরাম যুব সংঘ।

গত মার্চ থেকে শুরু করে ধাপে ধাপে এ কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি যা সমাজের সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ নবী হোসেন বলেন"সামাজিক সংগঠন হিসেবে আমরা নিজস্ব ফান্ড থেকে বিভিন্ন কাজের মাধ্যমে জনসাধারণের মাঝে সর্বোচ্চ সচেতনতা
সৃষ্টির চেষ্টা করে যাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ দুর্যোগ মোকাবিলা করতে পারবো ইনশাআল্লাহ। "
এছাড়াও ত্রাণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড হাতে নেওয়ার কথা বলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও সদস্যবৃন্দ।এ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উজ্জ্বল,সুজন,আশিক,সুফল,শরীফ, রাজন,পারভেজ,শামায়ুন,আনোয়ার ও কাঞ্চনসহ আরো অনেক সদস্য।

Comments