মাধবপুরে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
হবিগঞ্জ প্রতিনিধি এনামুল হক আরিফঃ
দৈনিক প্রভাত বাংলা

মাধবপুরে অসহায় দিনমুজুর জনগোষ্ঠীর বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, মাধবপুর উপজেলা  আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান।


গতকাল বৃহস্পতিবার (১৬এপ্রিল) সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে ১২০ জন ও দুপুরে দূর্গাপুর গ্রামের  ১১০ জন  অসহায় দিনমুজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান  নিজে  উপজেলার  বিভিন্ন গ্রামে গিয়ে  অসহায় দিনমুজুর পরিবারের মাঝে নিজের অর্থায়নে এ খাদ্য সামগ্রী  পৌঁছে দিচ্ছেন।

আলহাজ্ব আতিকুর রহমান সাবেক চেয়ারম্যান বলেন, করোনাভাইরাস মোকাবেলায়  আপনাদের বিপদে আমার সামান্য উপহার গ্রহন করুন।  আন্দিউড়া ইউনিয়ন পরিষদের  প্রতিটি গ্রামে তিনি অসহায় দিনমুজুর পরিবারের তালিকা প্রস্তুত করে খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।


মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করে চলছেন এবং সরকারিভাবে অসহায়দের সহায়তা করছেন। লোক সমাগমে করোনার ঝুকি বাড়ে তাই আমার ব্যক্তিগত তহবিল থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে  খাদ্য সামগ্রী  অসহায় দিনমুজুর পরিবারে গ্রামে গ্রামে  গিয়ে বিতরণ করার চেষ্টা করছি। সবাই  ঘরে থাকুন, সুস্থ থাকুন ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেন।

Comments