আল্লাহর প্রিয় বান্দাদের কিছু আমলঃ-

হযরত মুফতী মুহাম্মাদ শফী রহ. বলতেন, রমজানের আগে নিজের কাজকর্মের অনুসন্ধান করে দেখুন, কোন কোন কাজ বন্ধ রাখা যায়। সেগুলো বন্ধ রেখে প্রথম স্তরের ইবাদত বন্দেগীতে সময় কাটান। ফরয নামাজ রোজা ব্যতীত অন্যান্য সময় যেসব নফল আমলের সুযোগ পাওয়া যায় না,অন্তত রমজানে সেগুলো বেশি বেশি করুন।তাহাজ্জুূদের প্রতি গুরুত্ব দিন।কারণ তাহাজ্জুদ এমন এক নেয়ামত, যার মজা একমাত্র সেই বুঝেছে,যে এই নেয়ামতের যথাযথ মূল্যায়ন করেছে।তাহাজ্জুদের স্বাদ তো হযরত আব্দুল কাদের জিলানি রহ. - এর মত ব্যক্তিরা পেয়েছেন।

হযরত শায়েখ আব্দুল কাদের জিলানি রহ. - এর যুগে এক নবাব ছিলেন। যার ছোট্র একটি রাজত্ব ছিল  " নিমরোয" নামে।তিনি হযরতের মুহাব্বত ও ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে পুরো রাজত্ব ও জমিদারি তাঁর খেদমতে পেশ করলেন। তখন হযরত তার এই উপঢৌকনের প্রতিউত্তরে একটি কবিতা লিখে পাঠিয়েছিলেন। যার অর্থ নিম্নরুপ- " যেদিন থেকে আল্লাহ আমাকে "নিমশব" ( গভীর রাত) - এর রাজত্ব দান করেছেন,সেদিন থেকে আমি তোমার " নিমরোযের" রাজত্ব কানা পয়সায়ও কিনতেও রাজি নই।

হযরত সুফিয়ান সাওরী রহ. বলেন, রাতের নামাযে আল্লাহ আমাদেরকে যেই স্বাদ ও আত্মতৃপ্তি দান করেছেন, দুনিয়ার রাজা বাদশাহরা যদি টের পেত,তাহলে তরবারি নিয়ে তারা আমাদের  উপর ঝাঁপিয়ে পড়ত এবং তা ছিনিয়ে নেয়ার চেষ্টা করত।

         সংকলক- জিহাদুল ইসলাম সুমন 
ভি. পি. বাহাদুরপুর শরীয়াতিয়া কামিল মাদরাসা।

Comments