অবহেলিত নগরী হিসেবে পড়ে রয়েছে খালিয়াজুরী উপজেলা ৪নং নগর।

অবহেলিত নগরী হিসেবে পড়ে রয়েছে খালিয়াজুরী উপজেলা ৪নং নগর।

জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণা, খালিয়াজুরী উপজেলা ৪নং নগর

ইউনিয়নে আজো রাস্তাঘাট অবহেলিত ভাবেই পড়ে রয়েছে। সরকার যদিও সারা দেশে রাস্তা নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নে অঙ্গিকার নিয়েছেন। কিন্তু ৪নং নগর ইউনিয়নে আজো কেন ৪/৫ বছর পর্যন্ত পাকা রাস্তা সম্পূর্ণ হয়নি জানায় স্থানীয় জনসাধারণ। স্থানীয়রা আরো জানিয়েছে যে, আমাদের এলাকায় কিছু কিছু পাকা রাস্তা হয়েছে আবার কিছু কিছু আজো হয়নি। যে জায়গাটার কাজ জরুরী করা দরকার সে জায়গার কাজটা করছে দেরিতে। স্থানীয় এক কৃষক জানায়, আমরা হাওর থেকে বাড়িতে ট্রলি দিয়া ধান আনতে গেলে ট্রলি আটকে যায়। হাজার হাজার মন ধান ফলে এই হাওরে আর একটা মাত্রই রাস্তা কি করুম কইন? একটু বৃষ্টি হইলেই তো শেষ যেখানে লাগে আধা ঘন্টা ধানে বুজাই গাড়ি আটকে গেলে তো সারা দিনের কামকাজ এখানেই শেষ। এলাকার নেতারায়ও যে কি করে কি কমু? দেখুন, এই পথ পাকাই অইছেনা আর ঐ রাস্তার রিফারিং কাজ করা শেষ। রাস্তা তো একটাই!

স্থানীয়দের দাবী, সরকার ঐ রাস্তা দ্রুত বাস্তবায়ন করে দিলে হয়তো এলাকাবাসীর কিছুটা হলেও দুঃখের অবসান হবে।

Comments