সফল করোনা যোদ্ধা ৮ নারী নেত্রীর তালিকায় শেখ হাসিনা

প্রতিবেদক : জান্নাতুল নায়ার, আইটি সম্পাদক; দৈনিক প্রভাত বাংলা।

২৭এপ্রিল, ২০২০ ; সোমবার।

সফল করোনা যোদ্ধা ৮ নারী নেত্রীর তালিকায় শেখ হাসিনা: 
শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৮ জন নারী রাষ্ট্রনায়ক সফলভাবে করোনা মোকাবেলা করছে বলে জানিয়েছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। তাদের
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনা মোকাবেলা করছে। তার নির্দেশনায় বিমানবন্দরে সাড়ে ৬ লাখ মানুষকে তাৎক্ষণিকভাবে স্ক্রিনিং করে ৩৭ হাজার জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ফোর্বসের চোখে করোনা মোকাবেলায় সফল ৮ নারী নেত্রীর তালিকায় শেখ হাসিনা ছাড়াও রয়েছেন- সিঙ্গাপুরের নেত্রী হালিমাহ ইয়াকুব, নেপালের বিদ্যা দেবী ভান্ডারি, নামিবিয়ার সারাহ কুঙ্গুনগেলোয়া, হংকংয়ের ক্যারি লাম, জর্জিয়ার স্যালোমি জরাবিচভিলি, ইথিওপিয়ার সাহলে ওয়ার্ক জেউডি ও বলিভিয়ার জেনি আনেজ।

ফোর্বস এর প্রতিবেদনে বলা হয়েছে, নামমাত্র সুযোগ সুবিধার মধ্যেই এই নেত্রীরা নিজ দেশকে করোনামুক্ত করতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে নিজেদের বিচক্ষণতা ও দক্ষতার পরিচয় ইতিমধ্যেই দিয়েছেন তারা।

Comments