চুনারুঘাটে জসিম উদ্দিনের পাঁচ লক্ষ টাকার ত্রাণ বিতরণ 
হবিগঞ্জ প্রতিনিধি এনামুল হক আরিফঃ
Email: tasfia373@gmail.com 
দৈনিক প্রভাত বাংলা

হবিগঞ্জের, চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নে নিজস্ব অর্থায়নে ত্রান বিতরণ করেছেন বিশিষ্ট  সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব জসিম উদ্দিন।

জানা যায়, বিশিষ্ট সমাজ সেবক দুই বারের সাবেক মেম্বার ও ৪নং পাইকপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব মোঃ আইয়ুব আলীর ছেলে জসিম উদ্দিন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে বাবা ও ছেলে উভয়ের অংশ গ্রহনেই ইউনিয়ন ও ইউনিয়নের বিভিন্ন জায়গায় ছোট ট্রাকে করে দুঃস্থদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেছেন জসিম। 

জসিম উদ্দিন দৈনিক  প্রভাত বাংলা কে জানান, প্রথম ধাপে ২৫০০ প্যাকেট বিতরন করেছি। পরবর্তী ধাপে আরো করবো। আমি আমার সামর্ত মতো সহযোগিতা করে যাচ্ছি।  কারন আমি বিশ্বাস করি মানুষের জন্যই মানুষ।

উল্লেখ্য, জসিম উদ্দিন ত্রাণ বিতরণ ছাড়াও এলাকার বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে অংশ নেন এবং সাধ্যমতো সহযোগীতা করেন।

উল্লেখ্য, তাঁর ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় চা বাগানের শ্রমিক, দুঃস্থ, অসহায় ও গরীবরা ছিলো।

Comments