শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে পিপিই দিলেন শাকিল

হবিগঞ্জ প্রতিনিধি এনামুল হক আরিফঃ
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সদস্য যারা মাঠে কর্মরত সাংবাদিক তাদেরকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ সারোয়ার আলম শাকিল।
গতকাল (২৪এপ্রিল) শুক্রবার বিকালে প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনের হাতে এসব পিপিই তুলে দেন এই ব্যবসায়ী। এসময় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আরো কিছু সরঞ্জাম তুলে দেন তিনি।
সারোয়ার আলম শাকিল জানান, ইতিমধ্যে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে ডাক্তার, সমাজকর্মী, তার অফিস স্টাফ ও সাংবাদিক মিলে প্রায় শতাধিক পিপিই এবং স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছেন।
এর আগে প্রেসক্লাবে আরো কিছু পিপিই দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবি কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য এডভোকেট জহির উদ্দিন লিমন।

Comments
Post a Comment