কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কৌশিক এর উদ্যোগে জরুরি চিকিৎসা সেবায় ফ্রি "জয় বাংলা"হেল্পলাইন
নাবীন মাছুম,রিপোর্টার,দৈনিক প্রভাত বাংলা।।
২২ এপ্রিল ২০২০ ইং।
![]() |
| দৈনিক প্রভাত বাংলা |
অদৃশ্য শত্রু করোনা ভাইরাস ত্রাসের রাজত্ব করছে পুরো বিশ্বজুড়ে। চিরচেনা পৃথিবীর এই অচেনা রুপ অবাক চোখে তাকিয়ে দেখছে অসহায় বিশ্ববাসী।
পৃথিবীর প্রায় ২০০টি রাষ্ট্রের মতো বাংলাদেশ ও স্তব্ধ মহামারী করোনায়।ছোঁয়াচে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় প্রতিরোধ আর সতর্কতাই এখন একমাত্র অবলম্বন।
এরই মধ্যে,দেশের ৫৩ টি জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।করোনাঝুকির হাই রুট হিসেবে রয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা। অন্যান্য উপজেলার চেয়ে আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষে রয়েছে এলাকাটি।ইতোমধ্যে ১০ চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা ২৪। চিকিৎসক আক্রান্ত হওয়ায় লকডাউন হয়ে গিয়েছে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।এতে জটিল রোগীসহ ভোগান্তি পোহাচ্ছেন এলাকার জনসাধারণ।এমতাবস্থায়,গত ৮ এপ্রিল থেকে করিমগঞ্জবাসীদের জরুরী চিকিৎসা সেবা দিতে "জয় বাংলা ফ্রি হেল্পলাইন সার্ভিস" চালু করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক ঢাবি ছাত্র আতাউল গনি কৌশিক।
বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের একঝাঁক তরুণ মেধাবী চিকিৎসক এর সমন্বয়ে গঠন করা হয় এই হেল্পলাইন সেবা।
এ বিষয়ে তিনি বলেন "দেশের এই ক্রান্তিলগ্নে আমার নিজ উপজেলায় সর্বসাধারণের পাশে থাকতে চেয়েছি, ইতোমধ্যে ২৬৫ জন কল দিয়ে এই সেবা গ্রহণ করেছে বলেও তিনি জানান,যার যার জায়গা থেকে যথাসাধ্য সহযোগিতা করারও আহ্বান জানান তিনি"
এছাড়া বিভিন্ন এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠীর জন্যে নীরবে নিভৃতে যথাসম্ভব ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে যাচ্ছেন এই ছাত্রলীগ নেতা।
দেশ ও দশের এই সংকটময় পরিস্থিতিতে সবাই এমন জনকল্যানকর কাজে এগিয়ে আসলে দ্রুতই এই দুর্যোগ কাটানো সম্ভব।




Comments
Post a Comment