২৪ বছর পর মাটির নিচের গোপন কারাগারে খুঁজে পাওয়া গেল সুদানের সাবেক মন্ত্রীকে ।

প্রতিবেদক : জান্নাতুল নায়ার ; আইটি সম্পাদক ; দৈনিক প্রভাত বাংলা, ঢাকা।

সুদানের স্বৈরশাসক ওমর আল-বশিরের অবৈধ শাসনের প্রতিবাদ করায় ২৪ বছর আগে ১৯৯৫ সালে প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল ইব্রাহিম ছামসাদিনকে জেলে পাঠায়। ২০০৮ সালে সুদান সরকার বিমান দুর্ঘটনায় তিনি মারা যান বলে ঘোষনা করেন। কিন্তু ২৪ বছর পর অবৈধ শাসনের প্রতিবাদকারী ছামসাদিনকে জীবন্ত অবস্থায় সুদানের রাজধানী খার্তুমের একটি মসজিদের মাটির নিচের গোপন কারাগারে খুঁজে পাওয়া গেছে।


সেখান থেকে তুলা তার একটি হ্রদয়বিদারক ছবি সম্প্রতি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় রোগ- মলিন চেহারা অপুষ্টিতে ভোগা একজন বৃদ্ধা খালি শরীরে বালির উপর বসে আছেন। তার পরনে একটি জীর্ণশীর্ণ লুঙ্গি। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে।

যে স্বৈরশাসক ওমর আল-বশির এর জন্য ২৪টি বছর এমন করুন পরিনতি ভোগ করতে হয়েছে তিনিও বর্তমানে জেলখানায় বন্ধী আছেন।

আফ্রিকাভিত্তিক একটি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে এ খবরটি পাওয়া যায়।

১৮ ই এপ্রিল, ২০২০।

Comments