জগদীশপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদ খাঁন অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ
হবিগঞ্জ প্রতিনিধি এনামুল হক আরিফঃ
Email : tasfia373@gmail.com



দৈনিক প্রভাত বাংলা


হবিগঞ্জের, মাধবপুর উপজেলাধীন ৭ নং জগদীশপুর ইউনিয়নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব মোঃ মাসুদ খাঁন তার নিজ তহবিল  থেকে গরিব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করেন।

আজ মঙ্গলবার (২১এপ্রিল) হবিগঞ্জের, মাধবপুর উপজেলাধীন ৭নং জগদীশপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করেন।


মাসুদ খাঁন দৈনিক প্রভাত বাংলা কে জানান, ৭নং জগদীশপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে গরিব, দুস্থ, অসহায়, মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন। আজ ত্রাণ বিতরণ করা হয় দক্ষিণ সন্তোষপুর ৫২ পরিবারের মাঝে, বড়ধুলীয়া ৬০ পরিবারের মাঝে, রসুলপুর ৫০ পরিবারের মাঝে, শ্যামপুর গ্রামে ৮৬ টি পরিবারের মাঝে।

ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, ৭ নং জগদীশপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মোঃ শামীম, এবং সাংগঠনিক সম্পাদক মীর মোঃ শাহাজাহান খোকন এবং বিশিষ্ট সাংবাদিক জনাব মোঃ অলিদ। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ অভিজিৎ রায়, নিমর্ল শীল, বাবুল মিয়া, মোঃ নাছির উদ্দীন, হাজী ফরিদ মিয়া, জয়নাল মিয়া, মোঃ মানিক মিয়া, ফজর রহমান, বাদল, রঞ্জন, শাকিল খান, ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Comments