জাতীয় পার্টির রমজানের শুভেচ্ছা


বার্ত বিভাগঃ ইয়াসির আরাফাত শুভ   

প্রিয় দেশবাসী,
আস্সালামু আলাইকুম।
রমজানুল মোবারক এর শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন গ্রহণ করুন।
রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত মাহে রমজান সমাগত। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমি দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশ্বের সকল মুমিনের জন্য আমার আন্তরিক অভিনন্দন। এ উপলক্ষ্যে আমি মুসলিম উম্মার শান্তি, সম্প্রীতি, সম্বৃদ্ধি ও সংহতি কামনা করছি।

সুপ্রিয় দেশবাসী, পবিত্র মাহে রমজান হচ্ছে আমাদের জন্য অসীম নেয়ামত। এই মাসেই নিহিত আছে- মহান আল্লাহতায়ালার নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ। পবিত্র রমজানেই আমরা পেতে পারি রহমত, মাগফিরাত ও নাজাতের ফয়সালা। পরম করুণাময়ের ইবাদতে আমরা সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্বের শিক্ষা লাভ করি। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে হিংসা, বিদ্বেষ ও অহংকার ভুলে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় মাহে রমজান আমাদের উদ্বুদ্ধ করে। আমি আশা করছি, আমরা সবাই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে মহান আল্লাহ’র সন্তুষ্টি অর্জন করতে পারবো। পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে-এর প্রতিফলন ঘটাতে সমর্থ হবো।

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জানেন বর্তমানে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাস-এর সংক্রমণে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। ভয়াল এই মহামারি আক্রান্ত করেছে আমাদের প্রিয় বাংলাদেশকেও। তাই, আপনাদের কাছে আমার বিনীত আহ্বান , নিজ নিজ ঘরে থেকেই ইবাদত-বন্দেগী করুন। সংকটময় এই মুহুর্তে মসজিদে না গিয়ে ঘরে থেকেই পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ। তা’ছাড়া মহিমাময় তারাবিহ নামাজ মসজিদে না গিয়ে ঘরে থেকেই আদায় করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ্ যেন সকল দূর্যোগ থেকে আমাদের হেফাজত করেন। আমিন।

আপনাদের উন্নত, সম্মৃদ্ধ ও মঙ্গলময় ভবিষ্যৎ কামনা করছি।

গোলাম মোহাম্মদ কাদের এমপি
চেয়ারম্যান
জাতীয় পার্টি।

Comments