মাধবপুরে করোনাভাইরাস উপসর্গ নিয়ে এক তরুণীর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি এনামুল হক আরিফঃ
হবিগঞ্জের, মাধবপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের, মাধবপুর উপজেলার পানিয়াতা গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন।
বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এইচ এম ইসতাক মামুন জানান, তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত তার করোনা ছিল কি-না বলা যাবেনা। জানা যায়, গত বুধবার (১৫এপ্রিল) ওই তরুণী জ্বর ও কাঁশি নিয়ে মাধবপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। গতকাল (১৬এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। পরে বিকেলে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান জানান, কয়েকদিন ধরে ওই তরুণী জ্বর ও কাশিতে ভুগ ছিলেন। গত বুধবার (১৫এপ্রিল) তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে ভর্তির পরামর্শ দেন। কিন্তু স্বজনরা বাড়ি নিয়ে আসেন। তবে, ওই তরুণী করোনা আক্রান্ত কি-না পরিক্ষার জন্য হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা জানান, ওই দিন ওই তরুণীসহ তিন জনের নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্টের জন্য সিলেট পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পৌঁছার আগে সে করোনা আক্রান্ত ছিল কি-না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, শুনছি সে টাইফয়েড আক্রান্ত ছিল। তবে, জ্বর ও কাশি শুরু হলে তার পরিবার ও প্রতিবেশীরা স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে গেছে। রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা। পুলিশের নজরধারী এলাকায় জোরদার করা হয়েছে। যাতে লোকজন কোয়োরেন্টিন মেনে চলে।
হবিগঞ্জ প্রতিনিধি এনামুল হক আরিফঃ
![]() |
| দৈনিক প্রভাত বাংলা |

Comments
Post a Comment