মাধবপুরে শিক্ষার্থী ও চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
হবিগঞ্জ প্রতিনিধি এনামুল হক আরিফঃ
Email: tasfia373@gmail.com 
দৈনিক প্রভাত বাংলা


মাধবপুরে সুরমা চা বাগানের শ্রমিক এবং জাগো ফাউন্ডেশন পরিচালিত স্কুলের  শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চা বাগান ব্যবস্থাপক আবুল কাশেম ও মিরন রহমান ঘরে ঘরে পৌছে দেন খাদ্য সামগ্রী।

সহকারী বাগান ব্যবস্থাপক মিরন রহমান দৈনিক প্রভাত বাংলা, জানাও ডটকম এবং হবিগঞ্জের খবর কে জানান, জাগো ফাউন্ডেশনের উদ্যোগে সুরমা চা বাগানে একটি মানসম্মত স্কুল পরিচালিত হয়। শিক্ষার্থীদের অধিকাংশ চা শ্রমিক সন্তান। শিক্ষার্থীদের পরিবার দরিদ্র ও অসহায়।

 করোনাভাইরাসের প্রভাবে এসব পরিবার অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। এসব দিক বিবেচনায় শিক্ষার্থীসহ  ৪শ থেকে ৫শ শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পরে জানা যায়, সুরমা চা বাগানের শ্রমিক ও শিক্ষার্থীরা এসব খাদ্য সামগ্রী পেয়ে অনেক খুশি হন।

পরিশেষে  ব্যবস্থাপক  আবুল কাশেম জানান, এদিকে দেশে করোনাভাইরাস সংক্রমণ  শুরু হওয়ার পর থেকেই সুরমা চা বাগানে  করোনাভাইরাস সংক্রমনে। সুরমা চা বাগানের কর্তৃপক্ষ নানা প্রদক্ষেপ গ্রহণ করেছেন। জীবানুনাশক স্প্রে মারা হয়ছে, সাবান দিয়ে হাত দোয়ার ব্যবস্থা নেয়া হয়ছে। বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া খাবার নেই এমন শ্রমিককে খুজে বের করে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

Comments