করোনাকে অবহেলা করা মানেই মৃত্যু ডেকে আনা : নাহিদা বারিক
করোনাকে অবহেলা করা মানেই মৃত্যু ডেকে আনা : নাহিদা বারিক
নারায়ণগঞ্জ জেলা প্রতিবেদকঃদিপন তালুকদারকুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তফা হোসেন চৌধুরী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেলপাড়া বাজার ও তার আশেপাশের সড়কের উপর ভাসমান তরিতরকারি ব্যবসায়ীদের দেলপাড়া খেলার মাঠ ব্যবহার করার আহবান জানানোর পর শুক্রবার সকাল থেকে দুপুর দুইটা পর্য়ন্ত ভাসমান তরিতরকারি ব্যবসায়ীরা নির্ধারিত স্থানে তাদের পশরা সাজিয়ে বেচাকেনা শুরু করেছে। আর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।শুক্রবার ২৪ এপ্রিল দুপুরে দেলপাড়া খেলার মাঠ সরেজমিনে পরিদর্শন করেন এবং সকল কাচামাল ব্যবসায়ী ও এলাকার জনসাধারণকে সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে কেনাবেচা করার আহবান জানান। পাশাপাশি তিনি ব্যবসায়ী ও এলাকার জনসাধারণের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন,সারাবিশ্বে করোনা মহামারী আকার ধারণ করেছে। দিনকে দিন মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সারাদেশ লকডাউন করা হয়েছে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সব কিছুই বিফল হবে যদি আমরা সচেতন না হই। আমরা এখন জীবন মৃত্যুর সন্দিক্ষনে দাড়িয়ে।একটি অদৃশ্য শক্তির মুখোমুখি আমরা, এ থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে। করোনা ভাইরাসকে অবহেলা করা মানেই মৃত্যু ডেকে আনা।এবিষয়টি অন্তর থেকে অনুধাবন করতে হবে। আমরা বারবার আপনাদের অনুরোধ জানিয়ে বলেছি কেউ ঘরের বাহিরে যাবেননা, লকডাউন মেনে চলুন। অপ্রয়োজনে বাহিরে যাওয়ার দরকার নেই।লকডাউন অমান্য করে যারা ঘরের বাহিরে যায় তাদের কারনেই করোনা মহামারী আকার ধারণ করছে। প্লিজ সবাই ঘরে থাকুন, নিজে বাচুন, পরিবার বাচান এবং দেশের মানুষকে বাঁচান।


Comments
Post a Comment