অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দিচ্ছে "মিশন ডিইউ ফ্যামিলি"
নাবীন মাছুম,ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি।।
সারাবছর টিউশনি করিয়ে নিজের ও পরিবারের খরচ মেটাতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসানুল করিম (ছদ্মনাম)। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও হল খালি করার ঘোষণায় ঢাকা ছাড়তে হয় এ শিক্ষার্থীকে। ফলে বন্ধ হয়ে যায় টিউশনি থেকে প্রাপ্ত অর্থ। সঙ্কটে পড়ে যায় তার পরিবার। শুধু আহসানুল করিম নয়, আহসানুল করিমের মতো বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দিন পার করছেন আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে। এসব শিক্ষার্থীকে সহায়তা দিতে এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, সদস্য রফিকুল ইসলাম সবুজ এ উদ্যােগ নেন।পরবর্তীতে উদ্যােগে এক হন সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ তালুকদার ও সদস্য নজরুল ইসলাম।
ডাকসুর এসব প্রতিনিধিদের দেয়া তথ্যানুযায়ী, সোমবার ২৫ জন শিক্ষার্থীর কাছে ২ হাজার টাকা করে পাঠানো হয়েছে। আগামীকালকের মধ্যে ৫০ জন শিক্ষার্থীর কাছে সমপরিমাণ অর্থ পাঠানো হবে। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছে খাদ্য সামগ্রী পাঠান তারা। তাছাড়া ডাকসু পুনরায় শিক্ষার্থী সহায়তা ফান্ড গঠন করার উদ্যোগ নিয়েছে অস্বচ্ছল শিক্ষার্থীদের সেখানে আবদন করতে অনুরোধ জানান।
এ বিষয়ে ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, কোভিড-১৯ মহামারি আকার ধারণ করায় আমরা একটা সংকটের মধ্যে রয়েছি। তবে সবচেয়ে বেশি সংকটে রয়েছে দেশের নিম্ন আয়ের মানুষ। আমাদের আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীরাও পরিবার নিয়ে দুরাবস্থার মধ্যে রয়েছে। এ কারণে তাদের কষ্ট একটু হলেও লাঘবের জন্য আমরা এই পদক্ষেপ নিতে যাচ্ছি।
তিনি জানান, সবাইকে এক নিয়মে দেয়ার সামর্থ্য আমাদের নেই। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেভাবে সহযোগিতা করবেন আমরাও সেভাবে সহায়তা দিতে পারবো। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সামর্থ্যানুযায়ী যদি কোনো শিক্ষার্থীর পাশে এক হাজার টাকার খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়াতে চান সেটাও আমরা পৌঁছে দিব, আবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সামর্থ্যানুযায়ী যদি কোনো শিক্ষার্থীর পাশে দুই হাজার বা তার অধিক টাকার খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়াতে চান সেটাও আমরা পৌঁছে দিব।



Comments
Post a Comment