বাসা ভাড়া কেনো মওকুফ হবে?

ইয়াসির আরাফাত শুভ ; নির্বাহী সম্পাদক, দৈনিক প্রভাত বাংলা ; রংপুর।
১১ এপ্রিল,২০২০ ; শনিবার।


সম্মানিত ভাড়াটিয়াবৃন্দ,
আপনারা যারা বাড়িভাড়া মওকুফের জন্য চৈতালী গরমের মতো পাগল হয়ে গেছেন তারা কেন?
১। মেয়রের কাছে, প্রধান মন্ত্রির কাছে,চেয়ারম্যান, মেম্বারের কাছে আপদকালীন দুইমাসের বাজার চাচ্ছেন না? হাত খরচের পয়সা চাচ্ছেননা? লজ্জা করছে/ পাচ্ছেন?
২। প্রধানমন্ত্রির ত্রাণ তহবিল থেকে ত্রাণের জন্য আবেদন করছেননা? অন্যের করুণায় বাঁচতে চান না?
৩। বাড়িওয়ালার বাসায় পয়সা দিয়ে থাকতে কষ্ট হলে কেন গণভবনে,নগর ভবনে থাকার ব্যবস্থা করার দাবী জানাচ্ছেননা? নিজেকে শরনার্থী বা মুসাফির মনে হবে?
৪। আপনার আসবাবপত্রগুলো কেন মাথায় করে খোলা মাঠে ফেলে দিচ্ছেননা? নিঃস্ব হওয়ার ভয়ে?
৫। আপনারা বেতনভুক্ত কর্মচারী / চাকুরীজীবীরা মাস শেষে বেতন পাবেন ঠিকই। কিন্তু বাড়িওয়ালারা কি আপনার সংসারে মেহমান হবে?
৬। কিছু ব্যাচেলর ভাড়াটিয়া ভাইরা, বাড়িওয়ালার সম্পদের দিকে না তাকিয়ে, নিজেরা মাথা উঁচু করে আত্ম সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করুন।কারো কারো স্বভাব আছে, বাড়িওয়ালা খুশি হয়ে চিড়া-দুধ-কলা পাঠালে ভাড়াটিয়া চিনি চাইতে ছাড় দেননা। স্বভাব এমন কেন?
এই দূর্যোগকালীন সময়ে কথাগুলো বলতে চাইনি।কিন্তু না বলেও পারছিনা।
১। বিপদকালীন সময় আপনার একার নয়। বাড়িওয়ালারা ও ভুক্তভোগী। কারণ যারা কেবল বাড়ী ভাড়ার উপর নির্ভরশীল, তাদেরকে নিঃস্ব করার পায়তারা করছেন।
২। আপনি কেবল ভাড়া দিয়ে খালাশ। কিন্তু অনেক বাড়িওয়ালার ভাড়া থেকেই সংসার চলে,ছেলে পেলের লেখা পড়া চলে,সরকারী পাওনা পরিশোধ করতে হয়।
৩। বাড়িওয়ালারা তার নিজের কষ্টার্জিত টাকায় অথবা বাবার পয়সায় করা বাড়িতে আপনাকে থাকার সুযোগ করে দিয়েছে ভাড়ার বিনিময়ে। আপনার কাছ থেকে লোন নিয়ে বা সুদ নিয়ে ব্যবসা করছেনা। তাই ভাড়া মওকুফ করা তার একান্তই নিজের ব্যাপার।
৪। রাষ্ট্র বা সরকার বাড়িওয়ালাদের কোন দায়িত্ব কোন কালেই নেয়নি।গ্যাস বিল,কারেন্ট বিল,পানির বিল ও অন্যান্য পাওনা স্থগিত করলেও মওকুফ করেননি।তাই সেগুলো পরিশোধ করবে কোন মহারথি?
৫। সব বাড়ি ওয়ালারাই ঘুষের পয়সার বা চোরাকারবারির পয়সার বা বিদেশি বিনিয়োগের পয়সার মালিক নয়। যে তারা দানবীর সাজলে পাপ কমবে।
মহানুভবতার পরিচয় দিয়ে যারা ভাড়া মওকুফ করেছেন, তারা প্রশংসার দাবীদার।কিন্তু নাম কামাতে গিয়ে অন্যের ক্ষতির কারণ হওয়াটা সমীচীন নয়।
কারো একান্ত ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার সমাজ,রাষ্ট বা আইনের কোথাও নেই।
ভাড়া মওকুফ আপনার অধিকার নয়, সুবিধা মাত্র।তাই সুবিধাটাকে অধিকার হিসেবে দাবী করে অন্যের অধিকার নষ্ট করা থেকে বিরত থাকলে সামাজিক সম্পর্ক হয় শ্রদ্ধা আর সম্মানের।দূর্যোগ একসময় কেটে যাবে।কিন্তু আপনার চাওয়া পাওয়ার হিসাব রয়ে যাবে চিরকাল।
বিঃদ্রঃ- একা নিজের সুবিধাটা না দেখে সকলের সুবিধার দিকেই লক্ষ্য রাখা উচিত।কারণ দুদিন পর আপনিও হতে পারেন বাড়িওয়ালা।বাড়িওয়ালা হওয়ার যে কি সুখ,তা যার আছে সেই বুঝে!
লেখক
আব্দুল হালিম
রংপুরের বাসার মালিক এবং
শিক্ষক
কালেক্টর স্কুল এন্ড করলেজ রংপুর

Comments