বান্দরবানে অসহায়, কর্মহীন মানুষের পাশে করোনা সেচ্ছাসেবক নামে একটি ফান্ড
আদনান সেলিম বান্দরবান প্রতিনিধি - করোনা ভাইরাস নিয়ে যখন সারাদেশ আতংকিত,তখন বান্দরবান ও লক ডাউন । ঠিক তখন বান্দরবানের শহরের বেশ কয়েকটি সংগঠন সহ নানা রাজনৈতিক দলগুলো সহ পুলিশ, জেলা প্রাশসন সহ সবাই কাজ করে যাচ্ছে মানবিকতার সকলকে মুগ্ধ করেছে। তাছাড়া বান্দরবান জেলা বাংলাদেশের দার্জিলিং শহর বলা হয়, এ জেলায় প্রায় ১২জাতি গোষ্ঠীর বসবাস । সবাই সবার জন্য এগিয়ে আসে যার কারনে বান্দরবান কে সম্প্রতির বান্দরবান বলে ছিনেন সকলেই । এ মানবিকতা যেন অনন্য দৃৃৃষ্টান্ত । এ সময়ের মানবিকতার একটি অনলাইন সংগঠনের নাম করোনা সেচ্ছাসেবক, তাদের সেচ্ছাসেবক রা উপহার নিয়ে পৌঁছে যাচ্ছে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড , পাহাড় পর্বত দুর্গম এলাকা পাড়ি দিয়ে চেষ্টা করে যাচ্ছে প্রকৃত জায়গায় উপহার পৌঁছে দিতে। এ মানবিকতায় প্রধান সমন্বয়ক এডভোকেট ইকবাল করিম বলেন মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে মানুষ যাতে বাসা থেকে বের না হয়, চেষ্টা করছি আমাদের উপহার তাদের কাছে পৌঁছে দিতে । এ কাজে সবাই নিজ থেকে এগিয়ে আসছে দেখে আনন্দ লাগছে, মানবতাই জীবন । আমরা এখন পর্যন্ত ৭০০ মানুষকে উপহার পৌঁছে দিয়েছি , আশা করি ২০০০বেশি মানুষকে উপহার পৌঁছে দিতে পারবো। আমাদের এ উপহার বিতরন মহামারী পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ । আরও বলেন আমাদের সাথে যারা এগিয়ে এসেছেন নিজ উদ্যোগে তাদের সেলুট জানায়, সবাই মানবতার এগিয়ে আসুন । তাছাড়া এতে আর নিরলস প্ররিশ্রম করে যাচ্ছেন বিভিন্ন সংগঠন সহ সাংবাদিক ভাই সহ নানা শ্রেনি পেশার মানুষ । এতে সংযুক্ত সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর আহবাযক আমজাদ হোসেন প্রমুখ বলেন একসাথে কাজ করছি মানবতার সেবা করতে বরাবরই ভালো লাগে দোয়া কাম্য , সকলেই কষ্ট করে যাচ্ছেন। মানবিকতার সেবায় আরো আছেন সাংবাদিক আলাউদ্দিন শাহরিয়ার , রাজেশ দাশ সহ আরো অনেকই।
সকলে বাসায় অবস্থান করুন সুস্থ থাকুন।
সকলে বাসায় অবস্থান করুন সুস্থ থাকুন।


Comments
Post a Comment