•                                 ঘুষের সংজ্ঞা

অন্যায় ও নিয়ম বহির্ভূতভাবে কারো অর্থ-সম্পদ গ্রাস করার একটি পন্থা হচ্ছে ঘুষ।কোরআন এবং হাদীসে যা থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।আমাদের দেশে বর্তমানে দুর্নীতি "ঘুষ" একটি ব্যাপক ও বহুল পরিচিত শব্দ।যদিও এর প্রচলন সমাজের সবস্তরের মানুষের মধ্যে নেই।ঘুষের ব্যাপক প্রচলন রয়েছে এক শ্রেণীর অসাধু নামধারী শিক্ষিত জ্ঞান পাপীদের মধ্যে।বর্তমানে দুর্নীতি ও ঘুষ তাদের একটি অলিখিত নিয়ম ও দানি হয়ে দাড়িয়েছে।ঘুষ কাকে বলে তা বর্তমান সমাজে ব্যাখ্যা করে বুঝানোর প্রয়োজন হয় না।

দুর্নীতি ও ঘুষের প্রকারভেদ পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।
আজকে শুধুমাত্র দুর্নীতি ঘুষের সমার্থবোধক নতুন নতুন আবিস্কৃত কিছু শব্দ নিয়েই লিখব......

১.উপরি আয়ঃ-বিয়ের সময় বলে ছেলেটিতো দেখতে ভালোই মনে হলো।তবে বেতন যে অনেক কম! বউ নিয়ে ঢাকা শহরে চলতে পারবে তো? এ কথা বলবেন না জনাব,ছেলের উপরি আয় (ঘুষ)আছে।

২. কন্ট্যাক্টঃ-চাকুরির ইন্টারভিউ কার্ড পেয়েছি। দোয়া করবেন চাকরিটা যাতে হয়।শোন! এ যুগে পরীক্ষা-টরীক্ষা দিয়ে চাকুরি পাওয়ার কথা ভুলে যাও। চাকুরি নিতে হলে স্যারের বাসার ঠিকানা নিয়ে ডাইরেক্ট স্যারেট সাথে কন্টাক্ট(ঘুষ কত দিতে হবে)করে এসো।

৩. বখশিশঃ- পিয়নকে কিছু বখশিশ (ঘুষ) দিয়ে দিয়েন।ফাইলটা বের করে দেবেন।

৪. ঘুষঃ- কী ব্যাপার! কেরাণী অস্থির মনে হচ্ছে আপনাকে? বলবেন না ভাই অফিসগুলোর অবস্থা এমন হয়েছে, ঘুষ ছাড়া কোনো কাজই করানো যায় না।

৫. মালপানিঃ- বহু কাজ তো ফাও করিয়ে নিলেন স্যার এবার কিছু মালপানি(ঘুষ) ছাড়ুন।

৬. খরচপাতিঃ- অফিসের কিছু খরচপাতি (ঘুষ) দিয়ে যান।বিলটি পাস করিয় দিব।

৭. পার্সেন্টিজঃ- স্যার, আমার একটি বিল জমা দিয়ে টোকেন নিয়েছি।এই যে, আপনার টেবিলে এ বিলটি... ।আজকে চেক পাবো তো স্যার? কত টাকার বিল আপনার? স্যার মাত্র ৫ লক্ষ টাকা। আমাদের হিসেব জানা আছে তো? জি না স্যার। তা হলে তো চেক পেতে অনেক দেরি হবে।স্যার, হিসাবটা কী? ২% পারসেন্ট(ঘুষ) জমা দিতে হবে।

৮. মিষ্টিঃ- বিচারে জিততে হলে ঘরে বসে চিন্তা করলে হবে না।মাতবর সাহেবের বাড়িতে মিষ্টি ( ঘুষ) দিয়ে আলাপ করে আস।অসাধু পিশন,পেশকার এবং নাজীরকে টাকা দিয়ে আস।

৯. সুদৃষ্টিঃ- তিন বছর চাকুরি করলাম কিছুই করতে পারিনি জনাব।শুধুমাত্র ৫তলা একটা বাড়ি কিনেছি।এবার আপনার সুদৃষ্টি হলে( ঘুষ)  পেলে একটা গাড়ি কিনব।

১০. ডোনেশনঃ- ভাই কী বলবো আর..  স্কুল- কলেজে এখন সন্তানদের ভর্তি করানো বড়ই সমস্যা।ডোনেশন( ঘুষ) ছাড়া কিছুই হয় না।

১১. এক্সট্রা পারিশ্রমিকঃ- স্যার, একমাস যাবত ফাইলটি আপনার টেবিলেই দেখছি পড়েআছে।এবার বলুন! আর কতবার আসতে হবে?দেখেন না ভাই, হাতে কত কাজ...... । এক্সট্রা পারিশ্রমিক (ঘুষ) দিলে এখনই ফাইলটি ছেড়ে দেবো।

১২. খুশি করাঃ- স্যার চলে যাচ্ছেন?  কাজটা করে দিলাম এলটু খুশি করাবেন না ( ঘুষ দেনেন না)?  হ্যাঁ, দেবো।ঘুষ দিন কাজ নিন।

১৩. খোজ- খবরঃ- স্যার, আপনি কেন কষ্ট করে ব্যাংকে আসলেন? ফাইলের কাজ শেষ হলে আমিই তো বাসায় দিয়ে আসতাম।আপনি শুধু আমার একটু খোঁজ- খবর রাখবেন( ঘুষ দেবেন) আর কি? এর অতিরিক্ত আপনার আর কিছুই করতে হবে না।

১৪. সম্মানীঃ- স্যার, ফাইলটি কালকে সকালে  ছেড়ে দিয়েন। সম্মানীর ( ঘুষের)  জন্য ভাববেন না বমি পৌছে দিব স্যার।

১৫. ম্যানেজঃ- ইন্সপেক্টর সাহেবকে ম্যানেজ করো( ঘুষ দাও) দেখবে, উনি- ই রিপোর্টটা তোমার পক্ষে লিখে দিবেন।

১৬. হাওলাতঃ- কিছু টাকা হাওলাত দিতে পারবেন? স্যার এ মুহূর্তে সম্ভব হচ্ছে না ; বরং ব্যাংকের লোনটা স্যাংশন না হলে আমার ব্যবসাই বন্ধ হয়ে যাবে স্যার।ঠিক আছে ১০ লাখ টাকার লোন স্যাংশন দিয়ে দিচ্ছি ; কত টাকা হাওলাত  (ঘুষ)দেবেন বলুন। ( এ হাওলাত কোনো দিন পরিশোধ হবে না)

১৭. টুপাইসঃ- আচ্ছা চাচা,প্রতিদিন বিকেলে ওরা এসে তোমার নিকট কী চায়? আরে ভাতিজা বুঝবে না,রেলওয়ের জায়গাতে,ফুটপাতে ব্যবশা করতে হলে তাদেরকে টুপাইস( ঘুষ) দিতে হয়।

১৮. চাঁদাঃ- বিল্ডিং করার কাজতো শুরু করে দিয়েছেন।কিন্তু আমাদের চাঁদা( ঘুষ) দিলেন না তো। এলাকায় থাকতে হলে আমাদের চাদা দিয়ে দেন।

১৯. কমিশনঃ- স্যার বিলটি কি পাবো? বিল পাবেন না কেন,তবে কমিশন( ঘুষ) কত দিবেন ত আগে ফাইনাল করেন।

২০.সহযোগিতাঃ- রাস্তার কাজটি যাতে আমি পাই সেই চেষ্টা করুন।সহযোগিতা ( ঘুষ) যা লাগে আমি দেবো।

                                                      ( চলমান)............

                        জিহাদুল ইসলাম সুমন
     ভি. পি.বাহাদুরপুর শরীয়াতিয়া কামিল মাদরাসা
                                  ও
               জেলা প্রতিনিধি শরীয়তপুর

Comments