সন্দ্বীপ উপজেলার সারথিদের উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ

সন্দ্বীপ উপজেলার সারথিদের উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ
 নেত্রকোনা জেলা প্রতিনিধিঃপ্রনয় সরকার

   বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রেক্ষিতে লক ডাউনের  কারণে যাদের আয় বন্ধ রয়েছে, তাহাদেরকে  সহায়তার লক্ষ্যে  শারদাঞ্জলি ফোরাম সন্দ্বীপ উপজেলার সারথিদের  উদ্যোগে
একটি ফান্ড গঠন করা হয়েছে। উক্ত ফান্ড থেকে সন্দ্বীপে  নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে আজ ১৫ এপ্রিল, ২০২০ ইং বুধবার থেকে ত্রাণ বিতারণ শুরু করেছে শারদাঞ্জলি ফোরাম সন্দ্বীপ উপজেলার সারথিবৃন্দ। প্রথম পর্যায়ে সারিকাইত, মগধরা,  পূর্ব মাঈটভাঙ্গ, পশ্চিম মাঈটভাঙ্গায় মোট ৪৫ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতারণ করা হয়েছে।   পর্যায়ক্রমে এই ত্রাণসামগ্রী ২০০ পরিবারের মাঝে বিতরণ করা হবে।

এমন একটি মহতী কর্মসূচি গ্রহণের জন্য সন্দ্বীপ উপজেলা কমিটির সকল সারথিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে স্থানীয় জনসাধারণ। শারদাঞ্জলি ফোরামের কেন্দ্রীয় সভাপতি বাবুল চন্দ্র পাল জানান, এই দুর্যোগ মহামারি বর্তমান ক্লান্তিলগ্নে দেশের প্রতিটি অঙ্গসংগঠনই শুধু নয় বরং সমাজের ধনী ব্যক্তিবর্গ গন ও ব্যক্তিগত উদ্যোগ নেওয়াটা অত্যান্ত জরুরী মনে করছি। উনি আরো জানিয়েছেন যে, করোনা ভাইরাসটি নিয়ে আমরা সাধারণত যত টুকু ভাবছি আসলে এর থেকে কিন্তু ডের ভয়াবহ। তাই আমাদের সরকারের নির্দেশ মোতাবেক সামাজিক দুরত্ব স্ব স্ব ভাবে বজায় থাকতে হবে এবং হোম কোয়ারেনন্টাইন অবশ্যই পালন করতে হবে। প্রত্যেকেরই সু- সচেতন থাকতে হবে। অন্যকেও সচেতন রাখতে হবে।

Comments