করোনাভাইরাস: পাবনায় আইসোলেশনে থাকা রোগী পালালো, হাসপাতাল কর্তৃপক্ষের জিডি পাবনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে থাকা রোগী পালিয়ে যাবার পর হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে।


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বিবিসিকে জানিয়েছেন, সোমবার ওই রোগী সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
শরীরের অবস্থা দেখে করোনাভাইরাস সন্দেহে ডাক্তারেরা তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখেন।
কিন্তু শুরু থেকেই সেখানে থাকার ব্যাপারে আপত্তি করে আসছিলেন ওই রোগী।

Comments