নারায়নগঞ্জে ব্রাক কর্মকর্তা করোনায়আক্রান্ত
বন্দরে সুব্রত(৪০) নামে আরেক করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি মুছাপুর ব্র্যাক অফিসে কর্মরত। বন্দর এলাকার একটি মেসে থাকেন তিনি।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আবদুল কাদের জানান, নমুনা পরীক্ষায় ব্র্যাক বন্দরের মুছাপুর অফিসে কর্মরত সুব্রত’র ফলাফল পজেটিভ আসে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।
এর আগে গত বুধবার আবদুর রহিম নামে এক হোসিয়ারী ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়। তিনি কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। নারায়ণগঞ্জে সর্বপ্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যান বন্দরের রসুলবাগ এলাকার শিউলী ওরফে পুতুল (৫০)নামে এক নারী। এ নিয়ে বন্দরে করোনা আক্রান্তের সংখ্যা ২ এবং মৃতের সংখ্যা এক বলে জানা গেছে।


Comments
Post a Comment