সেবা পাঠাগার ও সংগঠন এর উদ্যোগে রমাকান্ত গ্রাম লকডাউন!

সেবা পাঠাগার ও সংগঠন এর উদ্যোগে রমাকান্ত গ্রাম লকডাউন!


মোঃ হাফিজুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি

গ্রামটির নাম ‚রমাকান্ত“ যা লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে অবস্থিত।গ্রামটিতে একটি সামাজিক সংগঠন ‚সেবা পাঠাগার“ ২০১৬ সাল থেকে গ্রামীণ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে আসছে।তারই ধারাবাহিকতায় বর্তমান করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে গ্রামের অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে গ্রামের বিভিন্ন প্রবেশপথে সাবান ও পানির ব্যবস্থা করে গ্রামের মানুষকে হাত পরিষ্কার ও করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করছে।অপ্রয়োজনে যাতে অন্যান্য এলাকার মানুষ রমাকান্ত গ্রামে প্রবেশ না করে এবং একই সাথে সংশ্লিষ্ট গ্রামের মানুষও জরুরি প্রয়োজন ছাড়া গ্রামের বাহিরে না যায় সেদিকটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।

এক্ষেত্রে সম্মানিত স্বেচ্ছাসেবক সহ সকল মানুষ ও জেলা প্রশাসনের সহযোগিতা কাম্য বলে মনে করেন সংশ্লিষ্ট এলাকার একজন স্নাতক শিক্ষার্থী।

সেবা পাঠাগারের  সভাপতি মনে করেন,
গ্রাম কে আগত বিপদ থেকে রক্ষা করার জন্যে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিমের আহবায়ক হিসেবে ফিরোজ শাহজাদা মাসুদ বলেন,গ্রামের সকল মানুষকে ঘরে থাকার আহ্বান করেছেন এবং যে কোনো পরিস্থিতি তে গ্রামের মানুষকে সাহায্য করবেন ।

   হে পৃথিবী তারাতাড়ি সুস্থ হয়ে উঠো।
এখনও লক্ষ কোটি সন্তানের স্বপ্ন পূরণ বাকি।

Comments