চুনারুঘাটে ২৮ বস্তা সরকারি চাল জব্দ❗আটক ২
হবিগঞ্জ প্রতিনিধি এনামুল হক আরিফঃ
Email: tasfia373@gmail.com

দৈনিক প্রভাত বাংলা



 




চুনারুঘাটে পাচারকালে ২৮ বস্তা সরকারি চাল সহ দুইটি ব্যাটারীচালিত অটোরিক্সা জব্দ করেছে পুলিশ। এ সময় ২ চালককে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাল্লারোড এলাকা থেকে চালগুলো জব্দ করে চুনারুঘাট থানা পুলিশ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক, দৈনিক প্রভাত বাংলা, হবিগঞ্জের খবর এবং জানাও ডটকম কে জানান- চুনারুঘাট উপজেলার রতনপুর গ্রাম থেকে সরকারি চাল পৌরশহরের বাল্লা রোডের একটি দোকানে পাচার হওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ২৮ বস্তা সরকারি চালসহ দুইটি ব্যাটারীচালিত অটোরিক্সা জব্দ করা হয় এবং এ ঘটনায় দুই চালকেও আটক করে পুলিশ। তবে চালগুলো কোন কর্মসুচির তা এখনও জানা যায়নি।

এ ব্যাপারে আটককৃতরা জানায়-মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের মহালদার বাড়ির হাজি সিরাজ মিয়ার ছেলে সজল মিয়ার অটোরিক্সা দুটি ভাড়া করে চালগুলো চুনারুঘাট বাজারের বাল্লা রোডে নিয়ে যাওয়ার কথা বলে। এ ব্যাপারে তারা কিছু জানে না।

অভিযুক্ত সজল মিয়া জানান- তিনি চালগুলো বিভিন্ন লোকের কাছ থেকে কিনেছেন। সেগুলো বিক্রির জন্য চুনারুঘাট বাজারের বাল্লা রোডের মকসুদ আলীর দোকানে নিয়ে যাচ্ছিলেন

Comments